ঢাকাসোমবার , ১৫ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বিশ্ববিদ্যালয় সঠিকভাবে চালাতে না পারলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

admin
মে ১৫, ২০১৭ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, সঠিকভাবে বিশ্ববিদ্যালয় পরিচালনা করতে না পারলে নতুন শিক্ষার্থী ভর্তি বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২য় সমাবর্তনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরো বলেন, যে সব বিশ্ববিদ্যালয় শর্ত পূরণে ব্যর্থ হয়েছে ও যারা অধিক মুনাফার চিন্তা নিয়ে কাজ করছে, যারা নিজস্ব ক্যাম্পাসে এখনো যাননি, একাধিক ক্যাম্পাসে পাঠদান পরিচালনা করছেন- এটা সম্পর্ণূ নিয়ম বহির্ভূত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বেসরকারী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষে জনগণের আর্থ সামাজিক বিষয় বিবেচনা করে শিক্ষার্থীদের ভর্তি ও টিউশন ফি কমানোর আহ্বান জানায়ে শিক্ষামন্ত্রী বলেন, নারী শিক্ষায় আমাদের অর্জন যুগান্তকারী। সার্কভূক্ত দেশেগুলো মধ্যে আমরা সব থেকে এগিয়ে আছি। তবে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয় শর্ত পূরনে ব্যর্থ হয়েছে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের ২০০৯ থেকে ২০১৫ সালে বিভিন্ন অনুষদের উত্তীর্ণ হওয়া ১৪ হাজার ৫শ ২৬ জনকে সনদ প্রদান করা হয়।

স/এষ্