বিরামপুরে সড়ক দুর্ঘটনায় সবজি বিক্রেতার মৃত্যু
হিলি প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে সড়ক দুর্ঘটনায় রজিব উদ্দিন (৬২) নামের এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে। রোববার (২জানুয়ারী) সকালে পৌর শহরের দোয়েল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রজিব বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের মৃত- ছইমুদ্দিনের বাসিন্দা। সে কাটলা বাজারে সবজির ব্যবসা করতেন। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি সুমন কুমার মহন্ত বিষয়টি নিশ্চিত করেন।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ওসি সুমন কুমার মহন্ত জানান, সকালে নিহত রজিব পৌর শহরের কাঁচা বাজার থেকে ব্যবসার জন্য সবজি নিয়ে বাড়িতে ফিরছিল।
পথে দিনাজপুর-গোবিন্দ গঞ্জ মহাসড়কে দোয়েল মোড় এলাকায় পিকআপ ভ্যানের চাপায় ঘটনা স্থলেই মারা যান। ঘটনা স্থল থেকে নিহত রজিব উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।
স/অ

