ঢাকামঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বিপুল হাসানের ‘নির্বাচিত বব ডিলান’

admin
ফেব্রুয়ারি ২১, ২০১৭ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

অমর একুশে গ্রন্থমেলায় এবার প্রকাশ পেয়েছে বিপুল হাসানের বই ‘নির্বাচিত বব ডিলান’। বইয়ের মোড়ক উন্মোচন করা হবে বুধবার বিকেল ৫টায়।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে নাসিরউদ্দীন ইউসুফ, কবি কামাল চৌধুরী, শাফিন আহমেদ  ও মোস্তফা সরয়ার ফারুকী উপস্থিত থাকবেন।

বইটিতে ১১৫ বছরের ইতিহাসে প্রথম কোনো গীতিকার সাহিত্যে নোবেল পেলেন। বিশ্বনন্দিত এই গীতিকবি হচ্ছেন-সাহিত্যের সংজ্ঞা বদলে দেওয়া মার্কিন সঙ্গীত কিংবদন্তী বব ডিলান। গান লিখে যিনি জয় করেছেন সাহিত্যে নোবেল। ১৯৯৩ সালে ঔপন্যাসিক টনি মরিসনের পর বব ডিলানই প্রথম আমেরিকান, যিনি সাহিত্যে নোবেল পান।

একাত্তরে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশে গণহত্যার প্রতিবাদে এবং শরণার্থীদের আর্থিক সহায়তায় নিউইয়র্কে পন্ডিত রবিশংকরের উদ্যোগে অনুষ্ঠিত ’দ্য কনসার্ট ফর বাংলাদেশ’-এ  আরো অনেকের সঙ্গে গান গেয়েছিলেন বব ডিলান।

মানবতাবাদী এই বহুমাতৃক শিল্পমানবের কর্মসৃজন নিয়ে এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হলো ‘নির্বাচিত বব ডিলান: গীতিকবিতা-আত্মজীবনী-সাক্ষাৎকার’ একটি বই। এটি ভাবানুবাদ ও সম্পাদনা করেছেন নন্দিত সাংবাদিক বিপুল হাসান।

বর্ণাঢ্য কলেবরে ১৮০ পৃষ্ঠার এ বইটি সাজানো হয়েছে তিনটি ধাপে। যেখানে রয়েছে- গীতিকবিতা, আত্মজীবনী এবং সাক্ষাৎকার। বইটি প্রকাশিত হয়েছে দেশ পাবলিকেশন্স থেকে। আর একুশেবইমেলায় বইটি পাওয়া যাবে- দেশ পাবলিকেশন্সের ৫০২-৫০৩ স্টলে।

স/শা