যশোর-মণিরামপুর সড়কের কানাইতলা এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন যশোরের মণিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া এলাকার নীতিশ মল্লিকের ছেলে প্লাবন মল্লিক (২৮) এবং তার বন্ধু একই উপজেলার হাজরাইল এলাকার ধীরাজ মণ্ডলের ছেলে দেবপ্রসাদ মণ্ডল (২৮)।
হাসপাতালে উপস্থিত কোতোয়ালি থানার এসআই সোবহান শরীফ জানান, নিহত দুই যুবক শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে মোটরসাইকেলে করে মণিরামপুর থেকে যশোরের দিকে আসছিলেন। তারা কানাইতলা এলাকায় পৌঁছালে বিপরীতমুখী পিকনিকের একটি বাস তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ময়নাতদন্তের জন্যে মরদেহ উদ্ধার করে করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়েছে।
স/শা

