ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাবলু চৌধুরীর সহেেযাগীতায় সাংবাদিকের স্ত্রীকে পিজি হাসপাতালে ভর্তি

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর জ্যৈষ্ঠপুত্র ও নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবার চৌধুরী বাবলুর সহযোগীতায় ফরিদপুরের সালথার জনপ্রিয় সাংবাদিক আবু নাসের হোসাইনের স্ত্রী রিনা হোসাইন (২৬)কে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে ভর্তি করা হয়েছে । আজ বুধবার দুপুরে ঐ হাসপাতালের কিডনি ও ভাসকুলার সার্জন অধ্যাপক মাহবুবুর রহমানের অধীনে রিনাকে ভর্তি করা হয় বলে জানা যায়।

রিনার পারিবারিক সূত্রে জানা যায়, রিনা দীর্ঘদিন যাবত কিডনি জনিত রোগের সমস্যায় বিভিন্ন হাসপাতালে ভর্তি ছিলো। তাছাড়া তাঁর দুটি কিডনিই এখন অকেঁজো রয়েছে বলে আবু নাসের সাংবাদিকদের নিশ্চিত করে। এমতাবস্থায় রিনাকে উন্নত চিকিৎসার জন্য বাবলু চৌধুরীর সহযোগীতা ও অর্থায়নে বুধবার পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীঘ্রই তাঁকে ভাসকুলার অপারেশন করা হবে বলেও তিনি জানান। তাছাড়া রিনার জন্য সে সবার কাছে দোয়া কামনা করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাবলু চৌধুরী তাঁর নিজ অর্থায়ন ও সহযোগীতায় এর আগেও অগণিত দারিদ্র ও অসহায় মানুষকে চিকিৎসা করিয়ে আসছেন।

 

স/ এষ্