♦ মোঃ অাজম খানঁ, বাঘারপাড়া (যশোর) : ইউএনও কর্তৃক দোকানে বসে বিড়ি(ধুমপানের)খাওয়ার অপরাধে কানধরে ওঠবস ও জরিমানা করায় এবং দোকানের সকল বিড়ি-সিগারেট পোড়ানোয় মঙ্গলবার সকাল থেকে যশোরের বাঘারপাড়া বাজারের ব্যবসায়ীরা ধর্মঘট পালন করছেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চায়ের দোকানে বসে ধূমপানরত এক বয়োঃবৃদ্ধ ব্যক্তিকে জরিমানা ও দোকান থেকে সিগারেট-বিড়ি নামিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে এ কর্মসূচি পালন করছেন।
উপজেলা গেটের সামনের চায়ের দোকানি ওবাইদুর রহমান জানান, বেলা ১১টার দিকে তার দোকানে বসে একজন বয়স্ক ব্যক্তি ধূমপান করছিলেন। ওইসময় ইউএনও এসে তাকে ধূমপান করার জন্যে তিরস্কার করেন। বয়স্ক ব্যক্তি তখন কানে ধরে ক্ষমা চান। কিন্তু তারপরও তাকে ২০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা কাছে না থাকায় তিনি (দোকানি) পরিশোধ করে দেন। এরপর ইউএনও তার দোকানে থাকা সব বিড়ি-সিগারেট নামিয়ে তাতে আগুন ধরিয়ে দেওয়ার নির্দেশ দেন।
এ বিষয়টি বাজারের অন্য ব্যবসায়ীরা জানতে ক্ষুব্দ হয়ে ১২টার দিকে তারা দলবদ্ধ হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। একইসঙ্গে তারা ঘটনার সুষ্ঠু সমাধান চান।
বাঘারপাড়া বাজার কমিটির সভাপতি জয়নাল আবেদীন বলেন, ‘দুপুর ১টার দিকে ইউএনও মহোদয় আমাদের সঙ্গে বসতে চেয়েছেন। সভায় সম্মানজনক সমাধান না হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’
বাঘারপাড়া থানার নবাগত ওসি মতিয়ার রহমান জানান, তিনি ব্যবসায়ীদের শান্ত থাকতে বলেছেন। দুপুরে ইউএনওর সঙ্গে বসে একটা শান্তিপূর্ণ সমাধান হওয়ার অাশায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ইউএনও এর সঙ্গে বৈঠকে মিলিত হলেও কোন প্রকার সমোজতা না হওয়ায় হরতাল অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
বাঘারপাড়ায় পাশাপাশি তিনিটি বাজার কমিটির তিনজন করে মোট নয়জন প্রতিনিধি ইউএনওর সঙ্গে সভায় যোগদান করেছিলেন।
স/শা

