ঢাকাসোমবার , ২৭ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় ৭৮টি মটরসাইকেল জব্দ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ২৭, ২০২১ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় ৭৮টি মটরসাইকেল জব্দ

বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় জেলা ট্রাফিক পুলিশ অফিসের নিয়মিত অভিযানে ৭৮টি মটরসাইকেল জব্দ করা হয়েছে। এ সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্রে ত্রুটি থাকায় সাতটি মামলাও হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলার চৌরাস্তায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযান সূত্রে জানা যায়, মটরসাইকেলের নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স ও ট্যাক্সটোকেন সংক্রান্ত ত্রুটি থাকায় ৭৮টি মটরসাইকেল জব্দ ও ৭টি মামলা হয়। জব্দকৃত মটরসাইকেল বাঘারপাড়া থানা পুলিশের জিম্মায় আছে এবং গাড়ির প্রকৃত মালিকরা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শণ করে নিজ জিম্মায় নিতে পারবেন।

এ দিন সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত এ অভিযানের নেতৃত্ব দেন টিএসআই (ট্রাফিক সার্জেন্ট, পরিদর্শক) সাইফুল ইসলাম। এ সময় তাঁকে সহযোগিতা করেন বাঘারপাড়া থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশ।

স/অ