ঢাকাবৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাঘারপাড়ায় দ্রুত তথ্য সংগ্রহ করায় পুরষ্কার পেলেন দুই গ্রাম পুলিশ

চমক নিউজ মফস্বল বিভাগ
সেপ্টেম্বর ১৬, ২০২১ ১০:৫৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় দ্রুত তথ্য সংগ্রহ করায় পুরষ্কার পেলেন দুই গ্রাম পুলিশ

বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা: স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক (উপ সচিব) হুসাইন শওকত বলেছেন, নতুন জন্ম নিবন্ধন করতে জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। বিভিন্ন সেমিনার করে ওয়ার্ড সভায় জন্ম মৃত্যু নিবন্ধন সম্পর্কে জানাতে হবে।

এমনকি প্রচার প্রচারণা চালিয়ে নাগরিকদের জন্ম-মৃত্যু নিবন্ধনের বিষয়ে আগ্রহী করে তুলতে হবে। জন্ম নিবন্ধন সংক্রান্ত বিষয়ে ক্যাম্প করতে হবে। বৃহস্পতিবার বিকেলে যশোরের বাঘারপাড়ায় জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রম সংক্রান্ত কর্মশালায় মূখ্য আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জন্ম মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে চেয়ারম্যানদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। নবজাতক জন্ম নেওয়ার পর সেই নবজাতকের পিতা মাতাকে অভিনন্দন বার্তা প্রেরণ করে জন্ম নিবন্ধনের বিষয়ে দৃষ্টি আকর্ষন করতে হবে।

একইসাথে তাদের হাতে জন্ম নিবন্ধন আবেদন ফরম তুলে দিতে হবে। এতে অনেকটা প্রচার হবে। দ্রুতই নবজাতকের পরিবার জন্ম নিবন্ধন গ্রহণ করতে সক্ষম হবেন। একই সাথে কেউ মারা তার মৃত্যু সনদ নিতে শোক বার্তা প্রদান করতে হবে।

এতে তারা সনদ নিতে আগ্রহী হবে। গ্রাম পুলিশের উদ্দেশ্য তিনি আরো বলেন, জন্ম মৃত্যুর ক্ষেত্রে ওয়ার্ড ওয়ারি গ্রাম পুলিশরা প্রাথমিক তথ্য এনে সচিবের কাছে দিবেন। রেজিষ্ট্রার দেওয়া হয়েছে, সকল তথ্য লিপিবদ্ধ করতে হবে। এতে দ্রুত সরকারের পরিকল্পনা বাস্তবায়ন করতে সক্ষম হওয়া যাবে।

এদিকে জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সঠিকভাবে দায়িত্ব পালন ও দ্রুত সময়ের মধ্যে তথ্য সংগ্রহ করায় দুই গ্রাম পুলিশের মাঝে পুরষ্কার তুলে দিয়েছেন স্থানীয় সরকার বিভাগ যশোরের উপ পরিচালক (উপ সচিব) হুসাইন শওকত। পুরষ্কার পেয়েছেন রায়পুর ইউনিয়নের গ্রাম পুলিশ গুরুপদ দেবনাথ ও বন্দবিলা ইউনিয়নের যশোদা সরকার।

উপজেলা প্রশাসনের আয়োজনে দোহাকুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন উপজেলা রিসোর্স সেন্টারে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ। এসময় উপস্থিত ছিলেন, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর অফিসার (ডিএফও) আব্দুল হালিম, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা জান্নাত, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ, মহিলা ভাইস চেয়ারম্যান বিথীকা বিশ্বাস, প্যানেল মেয়র শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান সুভাষ দেবনাথ অভিরাম, আবু তাহের আবুল সরদার, আবু সাঈদ সরদার প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ৬ টি ইউনিয়নের ইউপি সচিব, উদ্যোক্তাগণ ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

স/অ