ঢাকামঙ্গলবার , ২৮ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাঘারপাড়ায় ( ওয়ার্কার্স) পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

চমক নিউজ মফস্বল বিভাগ
ডিসেম্বর ২৮, ২০২১ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়ায় ( ওয়ার্কার্স) পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

সাঈদ ইবনে হানিফ: যশোরের বাঘারপাড়ায় ওয়ার্কাস পার্টির কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭শে, ডিসেম্বর( সোমবার) বিকালে উপজেলার জামদিয়া ইউনিয়ন ওয়ার্কাস পার্টির উদ্যোগে স্থানীয় আলাদীপুর বাজারে মনোয়ারা মার্কেটে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।

জামদিয়া ইউনিয়ন জাতীয় কৃষক সমিতির সাবেক সভাপতি মোঃ আব্দুল মাজেদ বিশ্বাসের সভাপতিত্বে এই কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির নেতা, ও বন্দবিলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান কমরেড ছব্দুল হোসেন খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নড়াইল জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য,এবং বাঘারপাড়া উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড মোস্তাফিজুর রহমান লালমিয়া।

এছাড়া উপস্থিত ছিলেন বসুন্দিয়া ইউনিয়ন ওয়ার্কার্স পার্টির নেতা ফেরদৌস খান (দৌস), ৮নং বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য মোঃ তরিকুল ইসলাম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী বোরহান উদ্দিন বিশ্বাস, মোঃ লিটন, মোঃ আক্তার হোসেন মোল্যা প্রমূখ।

স/অ