ঢাকাবৃহস্পতিবার , ৪ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরো জোরদার হবে

admin
জানুয়ারি ৪, ২০১৮ ৮:৫১ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করছে এবং আগামীতে এই সম্পর্ক আরো জোরদার হবে।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকেলে বঙ্গভবনে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা রাষ্ট্রপতির সঙ্গে বৈঠককালে তিনি এ সব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বর্তমানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত চমৎকার। এই সম্পর্ক পর্যায়ক্রমে আরো জোরদার হচ্ছে।

রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে রাষ্ট্রপতি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগও বৃদ্ধি পাচ্ছে। এ ছাড়া বিভিন্ন আর্ন্তজাতিক ও আঞ্চলিক ইস্যুতে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে পারস্পরিক সমঝোতাও খুবই চমৎকার।
বৈঠকে ভারতের হাইকমিশনার তার দেশের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের একটি নববর্ষের শুভেচ্ছা কার্ড রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

শ্রিংলা বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি সড়ক ও রেলপথ যোগাযোগ আরো বৃদ্ধি পাবে।

তিনি বলেন, দুই দেশের জনগণ ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির সুফল পাচ্ছেন।

স/এষ্