ঢাকাশনিবার , ২ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশ-ভারতের ম্যাচে জঙ্গী হামলার আশঙ্কা

admin
নভেম্বর ২, ২০১৯ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

চমক নিউজ ডট কম : বাংলাদেশ-ভারতের ম্যাচে জঙ্গী হামলার আশঙ্কা। নতুন ভারতীয় বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি দায়িত্ব দেবার পরে এই ভারতের প্রথম সিরিজ। আর সেই সিরিজেই জঙ্গীর সংস্থার পক্ষ থেকে ভারতীয় ক্রিকেট বোর্ডকে হুমকি চিঠি দেওয়া হয়েছে।

জঙ্গী হুমকি প্রসঙ্গে বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি সাংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘জঙ্গী সংস্থা থেকে একটি চিঠি আমাদের অফিসে এসেছে এটা সত্যিই কিন্তু এতে ভয় পাবার কিছু নেই। আমরা সর্বোচ্চ নিরাপত্তার নিশ্চয়তা দিচ্ছি। দিল্লিতে প্রথম টি-২০ ম্যাচ আছে রোববার সেখানে স্টেডিয়ামসহ সংলগ্ন এলাকায় ১০০০ এর উপর সেনাসদস্যদের নিয়োগ করা হয়েছে।

তাছাড়া ক্রিকেটারদের পরিবহন করা বাসেও থাকবে কড়া নিরাপত্তা। ২০০৮ সালে মুম্বাই হামলার পর থেকে আমরা ক্রিকেটে সন্ত্রাসী হামলার ব্যাপারে সর্বদাই সচেতন। ব্যাক্তিগতভাবে এখন আমি সভাপতি হবার পর এটিই আমার প্রথম কাজ, তাই আমাকে স্বাভাবিকভাবেই লক্ষ্য রাখতে হবে এই ব্যাপারটি।

তাছাড়া টেস্ট সিরিজেও যেন এমনটা না হয় তার জন্য আগে থেকেই প্রস্তুতি গ্রহন করবে বিসিসিআই। প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে দুই দল, জঙ্গিরা চাইবেই সন্ত্রাসী কার্যক্রম ঘটিয়ে ক্রিকেটপ্রেমীদের মনে ভয় ঢুকিয়ে দিতে, দেশে অস্থিরতা বিরাজ করাতে, তারা সুযোগের অপেক্ষায় থাকে।

তাই বাংলাদেশ দল ইতোমধ্যেই যেমন ভারতে এসেছে নিরাপদে তেমনি নিরাপদভাবে তাদের দেশে পৌছে দেয়াও আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে।

৩ নভেম্বর দিল্লির ফিরোজ শাহ কোটলায় ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।

স/এষ্