ঢাকাসোমবার , ১০ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশের জনগণ চাইলে আওয়ামীলীগ বার বার ক্ষমতায় আসবে: কাদের


এপ্রিল ১০, ২০১৭ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

সড়ক ও সেতু পরিবহন মন্ত্রী ওবায়েদুল কাদের বলেছেন আগামী নির্বাচনে জনগনের ভোটে হেরে যাওয়ার ভয়ে বিএনপি ভারত বিরোধি রাজনীতির ভাঙ্গা রেকর্ড বাজাচ্ছে। বাংলাদেশের জনগণ চাইলে বার বার আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে পারে, ভারত নয় বাংলাদেশ জনগণই আওয়ামীলীগকে আবাও ক্ষমতায় বসাবে। সোমবার বেলা ১২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখানের ঢাকা মাওয়া সড়কের কুচিয়মোড়া এলাকায় বিআরটিএ’র ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিদর্শণকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি আরো বলেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদী সরকারের আমলে তিস্তা নদীর পানি বন্টনের চুক্তি সম্পন্ন হবে। এ ব্যাপারে চুক্তির খসড়া তৈরি হয়ে আছে, শুধু অনুমোদনের অপেক্ষা। এ সময় মন্ত্রী ঢাকা-মাওয়া মহাসড়কে চলাচলরত যানবাহনের চালক ও যাত্রীদের সচেতনতা মূলক লিফলেট বিতরণ করেন। এ সময় সাথে আরো উপস্থিত ছিলেন বিআরটিএ’র চেয়ারম্যান মো. মশিউর রহমান, বিআরটিএ’র পরিচালক (প্রশাসন) নাজমুল আহসান, বিআরটিএ’র উপ-পরিচালক মাসুদুল আলম, মুন্সীগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মামুনুর রশীদ প্রমুখ। এর আগে বিআরটিএ নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম সকাল ১০ টা থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৩১ মামলা করা হয় এবং ৬০ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

স/জনী