ঢাকাবুধবার , ২৯ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট মাশরাফি বিন মর্তুজার


মার্চ ২৯, ২০১৭ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধিঃ

সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশি বোলারদের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট এখন তার।

বাংলাদেশের পক্ষে সাকিব-মাশরাফি দুজনের উইকেট ২২১টি। তবে বাংলাদেশের বোলারদের মধ্যে ওয়ানডেতে মাশরাফির উইকেট ২২২টি। কারণ এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছিলেন বাংলাদেশের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক। সেখানে তার একটি উইকেট আছে। শ্রীলঙ্কার সঙ্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ধানুষ্কা গুণাথিলাকাকে আউট করে ১৭১ ওয়ানডে ক্যারিয়ারের ২২২তম উইকেটটি পেয়েছেন মাশরাফি। সাকিবের উইকেট ২২১টি, ১৬৮ ম্যাচে। তার ওয়ানডে ক্যারিয়ারের ২২১ উইকেটের সব কটিই বাংলাদেশের জার্সিতে।

স/জনী