বহুমাত্রিক রূপ আবেগের নারী
ফখরুল ইসলাম খান
আজও হয়নি চেনা___
বহুমাত্রিক রূপ আবেগের নারী
যন্ত্রনাময় কিছু দুঃখ স্মৃতির সুপ্ত হৃদয়
অসময়ে নথিভুক্ত ঘটে যাওয়া ঘটনায়
হঠাৎ তাল -মাতাল দেহে আছড়ে পড়ে
কারো সাজানো সংসারে আগুন জ্বেলে
লুকোচুরি প্রেম খেলে___
হয়তোবা দেহ সুখ মত্ত বাসনায়
যাকে পায় তাকেই সুধায়
রূপ লাবন্যহীন নারীর অসৎ ভাবনায়
ভাঙ্গা গড়ার খেলা খেলে
হঠাৎ ভালবাসার শব্দে বিষাদময়।
স/মা

