ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বরিশালে বর্নাঢ্য আয়োজনে যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৩, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

বরিশালে বর্নাঢ্য আয়োজনে যুব লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

 

প্রতিবেদক, বরিশাল: জমকালো আয়োজনের মধ্যে দিয়ে বরিশালে বাংলাদেশ আওয়ামী যুব লীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় নগরীর শহীদ সোহেল চত্বরস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যলয়ের সম্মুখে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোন করেন বরিশাল সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধার সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

এসময় বরিশাল জেলা যুবলীগের সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. ফজলুল করিম শাহিনের সঞ্চলনায় সংক্ষিপ্ত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক (সাবেক এমপি) এ্যাড.তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগ সভাপতি এ্যাড. একে এম জাহাঙ্গির হোসাইন, মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড.আফজাল হোসেন, মহানগর যুবলীগ নেতা এ্যাড.রফিকুল ইসলাম খোকন, মহানগর যুবলীগ যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন জুয়েল প্রমূখ।
যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে সকাল থেকে বরিশাল জেলার বিভিন্ন উপজেলা

ও বরিশাল মহানগরের বিভিন্ন ওয়ার্ড যুবলীগ নেতৃবৃন্দ বিভিন্ন রং-বেরংয়ের ব্যানার, প্লেকার্ড ও ফেস্টুন নিয়ে অংশ গ্রহন করেন।

শেষে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নেতৃত্বে এক বণ্যাঢ্য র‌্যালি বেড় করে র‌্যালি সিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যলয় এশেষে হয়।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ১১ই নভেম্বর প্রতিষ্ঠা বার্ষিকী থাকলেও সেদিন বরিশাল সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন থাকার কারনে কর্মসূচি স্থগিত রাখা হয়।

স/অ