ঢাকারবিবার , ৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বন্ধু – ইব্রাহিম খলিল

admin
আগস্ট ৬, ২০১৭ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

 

বুকের ভাঁজে প্রতি খাঁজে

পুরো বারো মাস,

একটা আমি,র পুরোটাতে
বন্ধু তোদের বাস।

কবে কখন কেমন করে
করলি দখল বুক,
তোদের ছাড়া মাটি যেনো
আমার সকল সুখ।

আকড়ে আছিস বুকের জমিন
আকড়ে আছিস মন,
তোরাই বন্ধু সুখে দুখে
আমার আপন জন।

বন্ধু তোদের নিয়েই আমার
সুখের দোকানপাট,
যেদিন আমি চলে যাবো
তোরাই তুলিস খাট।