ঢাকাবৃহস্পতিবার , ১৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় মামলা

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৮, ২০২১ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

বদলগাছীতে গৃহবধুকে ধর্ষণের অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় মামলা

বদলগাছী ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মিঠাপুর ইউনিয়নের এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সোহেল রানা (তুফান) নামের এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানাযায়, গত শনিবার দুপুর ১২টায় ঐ গৃহবধূকে নিজ বাড়িতে একলা পেয়ে জোর পূর্বক ধর্ষণ করেন প্রতিবেশী ঐ যুবক। অভিযুক্ত যুবক উপজেলার মিঠাপুর ইউনিয়নের রোকনপুর গ্রামের হাদিস হোসেন এর ছেলে সুহেল রানা তুফান (২৫)।

এবিষয়ে ভোক্তভোগী গৃহবধূর শ্বাশুরী চমক নিউজকে বলেন, আমার ছেলের বৌকে বাড়িতে রেখে আমরা দুই স্বামী স্ত্রী বাজার করতে যাই । বাজারে যাওয়ার কিছু সময় পরে ছেলের বউ ফোন করে আমাকে তাড়াতাড়ি বাড়ি আসতে বলেন। আমরা বাড়ি আসার পরে ঘটনাটি জানতে পাই। পরে তুফান ও তার মা আমাদের বাড়িতে এসে ভূল স্বীকার করেন।

পরে আমার ছেলের শ্বাশুরী এসে তাঁর মেয়েকে নিয়ে যান তার বাড়িতে । এবিষয়ে অভিযুক্ত যুবক সুহেল রানা তুফানের মা সাবিনা খাতুন বলেন, আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। আমার ছেলে সরকারি চাকুরি করে তাকে বেকায়দায় ফেলতে এমন অভিযোগ তুলেছেন। আমার ছেলে ছুটিতে বাড়িতে এসেছিল এই ঘটনার পর সে তার কর্মস্থলে চলে গিয়েছে। তবে আমরা এ বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করেছি। তার পরে শুনতেছি ঐ মেয়ে নাকি থানায় মামলা করেছে।

বদলগাছী থানার অফিসার ইনর্চাজ আতিকুল ইসলাম চমক নিউজকে বলেন, ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ঐ গৃহবধুর বাবা বাদী হয়ে থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করেন। তিনি আরও বলে আমরা তুফান এর কর্মস্থল সেনা বাহিনীর সিলেট ক্যান্টনমেন্ট এ বার্তা পাঠিয়েছি। গৃহবধূকে মেডিকেল করার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স/এষ্