ঢাকাশনিবার , ৩০ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বদলগাছীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

চমক নিউজ মফস্বল বিভাগ
অক্টোবর ৩০, ২০২১ ৫:৪৮ অপরাহ্ণ
Link Copied!

বদলগাছীতে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: “মুজিববর্ষে পুলিশ নীতি , জনসেবা আর সম্প্রীতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে কমিউনিটি পুলিশিং ডে ২০২১ ইং উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় বদলগাছী থানা পুলিশের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা পরিষদ অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে থানার অফিসার ইনচার্জ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাননীয় সংসদ সদস্য মোঃ ছলিম উদ্দীন তরফদার সেলিম।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার, মহাদেবপুর সার্কেল এ.টি.এম মাইনুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলপনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু খালেদ বুলু, বদলগাছী সদর ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম দেওয়ান ও সাধারন সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মুনিরুল ইসলাম সাজু।

এসময় উপস্থিত ছিলেন বদলগাছী থানার সকল পুলিশ সদস্যগন, স্থানীয় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

স/অ