বড্ড অনুশোচনা আমার
—মো.আলী আশরাফ খান
নিস্তেজ শরীরে হঠাৎ শিহরণ জাগে,
যেন এক ব্যতিক্রমী চৈতন্যেরন্যায়-
মৃত-কবর থেকে বেঁচে ওঠা মানুষ!
বরফ গলা সময় দ্রুত যায় বয়ে
না ফেরার…-যা ফেরার নয় কখনও।
এক এক করে অর্ধ্ব শতাব্দী পেরিয়ে
আজ ভুল গুলো জেগে ওঠে বারংবার
জাপসা চোখের জল নদী হয়ে সাগরে…
অনিশ্চয়তার মাঝে বেঁচে থাকার আশা
ঘুরে ফিরে মরীচিকা-অন্ধকারে বসবাস।
আজ সত্যি-সত্যিই আমি হতচকিত
হারিয়ে যাই আমাকে ছাড়িয়ে অজানায়…
সময়ের স্রোতে বড্ড অনুশোচনা আমার-
কান্নার ক্ষত গুলো গুমরে কাঁদে প্রতিনিয়ত।
স/এষ্

