ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বগুড়ায় ট্রাক-সিএনজি সংঘর্ষে ৩ জনের মৃত্যু

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা এলাকায় একটি ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ তিন জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার বিকালে এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলম এ দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- অটোরিকশার চালক বগুড়ার শেরপুরের কলেজ রোডের আবুল কালাম আজাদ (৩২) এবং যাত্রী নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই পণ্ডিতপাড়ার হেলথ কমপ্লেক্সের কর্মচারি শরিফা সুলতানা (৪৬) ও সারিয়াকান্দির আবদুস সাত্তারের ছেলে সাইফুল ইসলাম (৩৮)। আহত দু’জন হলেন— জুঁই (৩৫) ও সোনাবানু (৩০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বগুড়া শহর থেকে ছেড়ে আসা শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশা বিকাল ৫টার দিকে শাজাহানপুর উপজেলার বেতগাড়ি লিচুতলা এলাকায় মহাসড়কে পৌঁছলে চালক আজাদ নিয়ন্ত্রণ হারান। তখন বগুড়াগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সংঘর্ষে অটোরিকশার চালকসহ ছয় জন আহত হন। তাদের উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজাদ, সুলতানা ও সাইফুল মারা যান। গুরুতর আহত জুঁই ও সোনাবানু এখনও চিকিৎসাধীন রয়েছেন।

বগুড়ার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) শাহ্ আলম বলেন, ওই সড়ক দুর্ঘটনায় তিন জন চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছেন। আহত দুজন এখনও চিকিৎসাধীন।

স/শা