ঢাকারবিবার , ১৯ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

বংশালে জুতার কারখানায় আগুন, দগ্ধ ৫

admin
ফেব্রুয়ারি ১৯, ২০১৭ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীর বংশাল থানার শিক্ষাটুলি এলাকায় জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ শ্রমিক দগ্ধ হয়েছে।

রোববার দুপুরে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলো মোরসালিন (২৫), সোহেল (২০), হাবিব (২০), আজিজ (১৫) ও শাহাজাহান (৩০)।

দগ্ধদের ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ঢামেক ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, দুপুরের খাবার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিল। হটাৎ করে সেখানে আগুন জ্বলে উঠে। এতে তারা দগ্ধ হয়। বর্তমানে তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।

স/শা