ঢাকাসোমবার , ১৩ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু

admin
ফেব্রুয়ারি ১৩, ২০১৭ ১২:৪১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর মধুখালীর আড়কান্দিতে বাস দুর্ঘটনায় দুই জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

সোমবার বিকেল সোয়া ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন জানান, ঢাকা থেকে খুলনাগামী রয়েল পরিবহনে একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় বেনাপোল থেকে আসা ঢাকাগামী সোহাগ স্কানিয়া পরিবহনের একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সোহাগ পরিবহনের বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় দুই জন নিহত ও ১১ জন আহত হয়।

খবর পেয়ে মধুখালী থানাপুলিশ হতাহতদের উদ্ধার করে। এ সময় আহতদের মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স/শা