ঢাকারবিবার , ২৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

ফরিদপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত


মার্চ ২৬, ২০১৭ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি:

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ফরিদপুরে ৪৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ রোববার সকালে তোপধ্বনির মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৭টায় জেলা শহরের গোয়ালচামট এলাকায় স্বাধীনতা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রথমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানানো হয়। পরে স্বাধীনতা স্তম্ভে পুম্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া ও পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা। এরপর র‌্যালী করে শহর প্রদক্ষিণ শেষে ফরিদপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে যোগ দেন তাঁরা। জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদের নেতৃত্বে পৃথক পৃথকভাবে পুস্পমাল্য অর্পণ করা হয় স্বাধীনতা স্তম্ভে। জেলা বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফরিদপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান স্বাধীনতা স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করেন।

এর আগে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফরিদপুর ষ্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে সরকারের বিভিন্ন বাহিনীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যোগ দেয়।

এছাড়া দিবসটি উপলক্ষে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাণনা, মসজিদ-মন্দিরে দোয়া, হাসপাতাল-কারাগার-শিশু সদন ও ভবঘুরে কেন্দ্রে উন্নত মানের খাবার পরিবেশনসহ বিভিন্ন কর্মসুচী পালন করা হয়।

স/জনী