হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন কেন্দ্রীয় সরকারের হতবিল হতে প্রদান ও পেনশন প্রথা চালুর দাবীতে বৃহত্তর ফরিদপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের মানববন্ধন কর্মসুচি পালন করেছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টার সময় স্থানীয় ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধাঘন্টা ব্যাপী মানববন্ধন কর্মসুচিতে পৌর কর্মকর্তা-কর্মচারী ছাড়াও বিভিন্ন শ্রেণীয় পেশার মানুষ এতে অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ফরিদপুর পৌরসভার মেয়র শেখ মাহতাব আলী মেথু, বৃহত্তর ফরিদপুর পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশনের সভাপতি আব্দুল আলীম মোল্ল্যা, সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ, বৃহত্তর ফরিদপুর আঞ্চলিক কমিটির নেতা আজিজুল ইসলাম বাদল প্রমূখ। এর আগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের কাছে একটি স্বরকলিপি প্রদান করে নেতৃবৃন্দ। এসময় বৃহত্তর ফরিদপুর অঞ্চলিক কমিটির ২৩টি পৌরসভার কর্মকর্তা-কর্মচার্রীরা উপস্থিত ছিলেন।
স/জনী

