ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ফরিদপুরে খানকায়ে চিশতীয়া দরবার শরীফের বাৎসরিক ওরশ সম্পন্ন

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১১:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

হযরত খাজা শাহ সুফি আব্দুর রশীদ চিশতী আল-নিজামীকেবলা কাবার বাৎসরিক ওরশ মোবারক সোমবার রাতে ফরিদপুর শহরের ভাটিলক্ষীপুর খানকায়ে চিশতীয়া দরবার শরীফে শেষ হয়েছে । সকাল থেকে দরবার শরীফ প্রাঙ্গনে দিনব্যাপী পবিত্র কোরআন তেলাওয়াত,বাদ মাগরিব ছালাত আন্তে জেকের পরে ওয়াজ নছিহত মিলাদ ও দোয়া মাহফিল এবং প্রাতে সেজরা পাঠ ও তবারক বিতরণ করা হয় । দোয়া মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন হযরত খানকায়ে চিশতীয়া দরবার শরীফের গদী নিশিন ও খলিফা হযরত খাজা শাহ সুফি মোঃ আব্দুস সামাদ চিশতী আল-নিজামী। এছাড়া দরবারে ওয়াজ নছিহতে অংশ নেন হযরত শাহ সুফি মোঃ মজিদ আল-চিশতী (সুফি মজিদ আলীপুর দরবার শরীফ),হযরত খাজা শাহ সুফি কোরবান আল-চিশতী নিজামী(কোরবানীয়া চিশতীয়া দরবার শরীফ তুলাগ্রাম),ক্কারী মোঃ সাদেক আলী চিশতী। ওরশ মাহফিলে মুরিদান আশেকান ও ভক্তবৃন্দ অংশ নেন।

স/ এষ্