প্রেরণা
রোজী খান
বিষাদ ছুঁয়েছে আজ,
তাই মন ভালো নেই।
শূন্য বারান্দা-ফাঁকা রাস্তা,
যেন কোথাও কেউ নেই ।
কিছু কষ্ট আজও লুকিয়ে রেখেছি,
সময়ের কাছে বন্দী আমার
সকল সুখের পায়রা।
এই শূন্য ঘরে-এই নির্বাসনে
কতকাল আর বেঁচে থাকা!
আমার ভিতরে দিনের পর দিন,
মাসের পর মাস-বছরের পর বছর
ধরে শুধু হাহাকার -শুধু শূন্যতা ।
শূন্য পথের দিকে তাকিয়ে থেকে,
দুচোখ আজ বড্ড ক্লান্ত।
এই হিম ঘরে একা বসে থাকি,
বিষন্নতা ছুয়ে থাকে এ হৃদয় জুড়ে ।
ডুবে যায় কল্পরাজ্যে-সুয়োরানী-দুয়োরানী
ডালিমকুমার-ওদের গল্পে কি আমার চেয়ে
কষ্ট অনেক, ওদের গল্পেও কি বৃষ্টি সমান
কান্না আছে!
ডুকরে কেঁদে উঠে মন-
একি শাস্তি তুমি আমাকে দিলে ঈশ্বর ।
এভাবে অনলে দগ্ধ হওয়ার নামই
কি বেঁচে থাকা ।
তবু বেঁচে আছি-
নেই কারো প্রতি কোন অভিযোগ ।
শুধু পৃথিবীর সকল হতাশার মাঝে,
চাই একটুখানি প্রেরণা ।।।
স/মা

