এখন আর উঠোনে বসে
মিষ্টি চাঁদের রাত নেই,
পান্তা মরিচ ভাত নেই,
শীতল পাটীর নঁকশী বুনন-
সেই গুণীদের হাত নেই।
মৃদু হাওয়ায় ফসল দোলা
সোনালী সেই মাঠ নেই,
বটতলার সেই হাট নেই,
ভোর বিহনে কোরআান শেখার-
মক্তবের ওই পাঠ নেই।
স্মৃতি গুলো ধূসর এখন
পাখির কন্ঠে বোল নেই,
দোয়েল পাখির দোল নেই,
পুকুর দীঘি নীরব নিথর-
সেই বোয়াল আর শোল নেই।
নদীর ধারে চলন বিলে
পানকৌড়িদের ঝাঁক নেই,
পথের শেষে বাঁক নেই,
বনের ভেতর উঁচু ডালে
মধুপোকার চাক নেই।
মানুষ মানুষ সম্প্রীতিবোধ
প্রেম ভালোবাসা নেই,
সেই মধু ভাষা নেই,
তিমির কেটে আনবে রবি
সেই আলো আশা নেই।
সাবিহা তাবাসসুম জয়নব
২৪/০৮/২০১৭
স/মা

