প্রিয়তমা
-সাইদ মাহামুদ
প্রিয়তমা,
এখন তীর্থের শহরে বড় আকাল চলছে কবি ও কবিতার,
ভাত ছিটিয়ে ফাঁদ পাতা হয়েছে, কবি ধরার আধুনিক যন্ত্রের নাম পদক।
তাই আমরা কবিতাকে সহমরণে পাঠিয়েছি
আমরা বোধহয় মধ্যযুগের রাজ দরবারের কবি হয়ে গেলাম।
প্রিয়তমা,
তোমার চোখের সামনে একটা ছালার চট মুড়িয়ে রাত শেষ করে যে শিশুটি,
তার চোখের ভাষায় হাজার ক্ষত বিক্ষত গলে পড়া কবিতা দেখেছি,
অথচ শুয়োরের বাচ্চারা সেই চোখের দিকে তাকিয়ে বলছে , আমরা বেশ আছি।
যে কবিতায় ঘামের গন্ধ নেই , কোন সন্তান হারা মায়ের আশ্রু নেই , নেই কোন রক্তের দাঁগ ।
আমরা তাকে কবিতা বলতে পারিনা।
প্রিয়তামা
হয়তো এ আমার শেষ কবিতা , এর পরে আমরা আর মানুষের কথা বলবো না , আমরা নারী, মদ , সমকামিতায় ব্যস্থ থাকবো ।
আমরা বড় হতে চাইবো,মানুষ হতে চাবো না ।
স/মা

