—জান্নাতুন নাঈম মনিরা
মনের মধ্যে পুষে রাখা বাদামি রংয়ের কাঠবিড়ালিটা
এখন সে সদ্য মৃত্যু ।
অপেক্ষায় আছি
কবে সেটি পঁচে উওম জৈব সার তৈরী হবে
তারপর আবার সেখানে
রোপন করবো
ভাল জাতের একটি গোলাপের চারা
অপেক্ষায় থাকবো
কবে ফুটবে সেই কাঙ্খিত গোলাপ ।
আর সেই সৌরভ মাতাল করবে আমাকে
ভুলে থাকতে সেখাবে
না পাওয়ার যত বেদনা
হয়তো একদিন
সতস্ত প্রতিক্ষার অবসান ঘটিয়ে
ফুটবে সেই কাঙ্খিত গোলাপ
যার সুবাসে
মাতাল হব আমি
ভুলতে থাকবো অতীত ,বর্তমান ,ভবিষ্যৎ
আর না পাওয়ার যত বেদনা ।
তারপর হয়তো গোলাপ টি
ঋরতে শুরু করবে
সেই সাথে
আমিও মোহমুক্ত হতে থাকবো
হয়তো আবার
জেগে উঠবে আমার সমস্ত ইন্দ্রিয়
কিন্তু তখন সবকিছু লন্ড ভন্ড
তারপর একদিন
আমার সময় ও শেষ হবে
হয়তো তোমার কাছে এটাই শেষ মিনতি
একটিবার শুধু একটিবার
তোমাকে ছুয়ে দিয়ে
হারাতে চাই চিরতরে
কালের নির্বাসনে।
স/এষ্

