ঢাকাবুধবার , ৩০ জুন ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

প্রকৃতির প্রতিদান

চমক নিউজ, ময়মানসিংহ
জুন ৩০, ২০২১ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

প্রকৃতির প্রতিদান

                                                      -মুহাম্মদ আতাউর  রহমান

হে-নোভেল করোনাভাইরাস
তুমার আগমনে বিশ্বময়
নেমে এসেছে ভয়ংকর নীরবতা,নিস্তব্ধতা,
করোনা তুমি প্রাননাশি,তুমি প্রানঘাতি
তুমার আগমনী বার্তা
বিশ্বময় বাজিয়ে দিলো
মৃত্যুর দামামা ঢোল।।
তুমার আগমনে মায়াবী পৃথিবী দেখেছে
বিশ্বের পরাশক্তি মার্কিনীদের বুক ফাটা ব্যর্থ চিৎকার,
তুমার আগমনে সভ্যতার সুথিকাগার
ফ্রান্সে নেমে এসেছে, এক ভীবৎস্য হাহাকার
দেশে দেশে মৃত্যুর প্রতিযোগীতা  ।

 

তুমার নীরব আগমনে বৃটিশ জাতির
আকাশে বাতাসে ভেসে আসছে লাশ আর লাশ =
মৃত্যুর মিছিলে আমি দাড়িয়ে আছি |

 

হে—-করোনা
তুমার ছোবলে
আজ ক্ষত বিক্ষত সুন্দর নগরী —রোম
যেখানে  আজ সকাল দুপুর সন্ধ্যায়
অবাক চোখে দেখি, মৃত্যুর মিছিল
কোথা হতে আগত এক অদ্ভুত নীরবতা
অদৃশ্য হাহাকার  ।

 

তুমার আগ্রাসী ছোবলে, বিশ্বময় স্তম্ভিত —
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে,
তুমি কেড়ে নিয়েছ লক্ষ কোটি মানব মানবীর প্রান —
তুমি প্রাণঘাতী, এক অদৃশ্য অদ্ভুত মহাশক্তি
ক্ষুদ্র অনু জীব  !
করোনা তুমি চিনলে না
রানী মহারানী রাষ্ট্র  নায়ক
ধনী গরীব অসহায়
দিগন্তে দিগন্তে তুমার বিস্তার
সবখানে তুমি করেছো, আগ্রাসী প্রাণহানি,
মৃত্যুর মিছিলে মিছিলে
তুমি করেছ মহা উল্লাস  !!

 

জন মানব শূন্য করেছ তুমি
শহর বন্দর, অবারিত পৃথিবীর প্রতিটি ঘর
তুমি স্বেচ্ছায় বানিয়েছ জেলখানা  ।
অদ্ভুত নীরবতার চাদরে তুমি
ডেকে দিয়েছ
আমার বিধাতার সাজানো
মায়াবী সুন্দর
অপরূপ পৃথিবীকে ।

 

করোনা —
তুমি ভেঙ্গে দিয়েছ মানুষের
কোলাহল
হাসি আর আনন্দ
তুমি নির্মম মৃত্যতে ডেকে দিয়েছ
সভ্যতার পাপি তাপি জ্ঞানী গুনী,
ধনী গরীব,রাজা-প্রজা
সকলের ভালোবাসা ।
পৃথিবীর প্রতি রাষ্ট্রের
আকাশে বাতাসে মাটিতে
স্বজন হারা মানুষের বুক ফাটা
ব্যর্থ চিৎকার ।

 

হে-নোভেল করোনা —–
তুমি আর  এসো না,  তুমি আর এসো না
প্রকৃতির সাজানো পৃথিবীতে
মহামারী প্রানঘাতি রূপে
কোটি কোটি মানুষের
গভীর মিনতি তুমি রেখো ।

 

হে  করোনা —–
২০২০ সাল তুমাকে
যুগ যুগান্তরে, কাল কালান্তরে
হাজার বছর ধরে, বেদনায়
আপ্লোত হয়ে
স্বরন রাখবে পৃথিবীর
সকল সভ্যতার মনের কুটিরে ।

 

করোনা ——
তোমার ছোবলে ভেঙ্গে গেল
কত শত বন্ধন,তুমি আলাদা করেছ
জাতি থেকে জাতি কে
তুমি ভেঙ্গে দিয়েছ সোফিয়ার ভালোবাসা
তুমি কেড়ে নিয়েছ মাধুরীর
গোপন সান্নিধ্য  ।

 

গতিময় চলন্ত পৃথিবীকে তুমি
ডেকে দিয়েছ এক মহা নীরবতায়
বেগময় মানুষের কর্মে এনে দিয়েছ
এক সীমাহীন ক্লান্ত, অবসাদ
তুমি সৃষ্টি জগতে সবখানে
এনেছ সীমাহীন বিচ্ছেদ
তুমি গেয়েছ ভাংগার গান।

 

হে প্রকৃতি —-
সারা পৃথিবীকে তুমি
নিজস্ব আইনে তৈরী করেছ
নির্জন কারাগার
সবাই যার যার ঘরে গৃহ বন্ধী,
ভেতরে হাহাকার ।
হে মানব সভ্যতা —–
প্রকৃতির সাথে বিদ্রোহী খেলা করো না
তার সাথে হিংস্র আচরণ করো না
যদি পার অতি দ্রুত
প্রকৃতির সাথে মিতালী করো
তবেই আর যুগে যুগে
আসবে না,মহামারী রূপে
মহা প্রানঘাতি  কোভিড –১৯
নোভেল করোনা ।

 

স/বি