মুন্সীগঞ্জ প্রতিনিধি: টঙ্গিবাড়ী উপজেলার পাচঁগাও ইউনিয়ন পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী (চশমা) মিলেনুর রহমান মিলন এর লোকদের উপর আওয়ামীলীগ সমর্থিত দাবী কারী স্বতন্ত্র প্রার্থী (আনারস মার্কা) মঞ্জুর আলী শেখের লোকজনের হামলার অভিযোগ পাওয়া গেছে। হামালায় মিলন সমর্থিত কবির(৩৫), শামীম(২৫), মিঠুন(২৫) আহত হয়।
এদিকে সোমবার সন্ধ্যায় এ হামলার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্রার্থী (চশমা প্রতীক) মিলেনুর রহমান মিলন। তিনি সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নির্বাচনের প্রচারণার শুরু থেকেই এক প্রার্থী লোকজন আমার এবং আমার সমর্থিত লোকজনের উপর বিভিন্ন হয়রানী করে আসছিলো। সোমবার বিকালে আমার সমর্থকরা পাচঁগাও বাজার এলাকায় নির্বাচনী প্রচারণ করতে গেলে মঞ্জুর শেখের পক্ষে থাকা জেলা আ’লীগ সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে একদল সন্ত্রাসীরা হামলা চালায়। এতে আমার সমর্থিত কবির(৩৫), শামীম(২৫), মিঠুন(২৫) গুরুতর আহত হয়। আমরা এ হামলার বিচার চাই।
এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্য ইয়ারদৌস হাসান জানান, বিষয়টি আমার জানা নেই, এ নিয়ে কোন অভিযোগও পাইনি।
স/রহ

