ঢাকাসোমবার , ২০ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছা ওসি সাথে সাংবাদিক জোটের মতবিনিময়

চমক নিউজ মফস্বল বিভাগ
ডিসেম্বর ২০, ২০২১ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা ওসি সাথে সাংবাদিক জোটের মতবিনিময়

পাইকগাছা (খুলনা)প্রতিনিধি: পাইকগাছা থানার ওসি মোঃ জিয়াউর রহমানের সাথে পাইকগাছা সাংবাদিক জোটের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, পাইকগাছার সাংবাদিক জোটের সভাপতি প্রকাশ ঘোষ বিধান, সহ-সভাপতি আব্দুর রহমান, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক ও সাংবাদিক জোটের সদস্য মহানন্দ অধিকারী মিন্টু, জগদীশ চন্দ্র রায়,সাইফুল ইসলাম, স.ম নজরুল ইসলাম প্রমুখ।

এলাকার সার্বিক আইন শৃঙ্খলা ও শীতের সময় চোরের উপদ্রুপ রোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। ওসি মোঃ জিয়াউর রহমান দায়িত্ব গ্রহণ করার পর এলাকার সার্বিক আইন শৃঙ্খলা উন্নতি হয়েছে। তার কর্মকান্ডে এলাকার সাধারণ মানুষের মধ্যে আস্থার সৃষ্টি হয়েছে। তাছাড়া তিনি ডিসেম্বর মাসে খুলনা জেলার বেষ্ট ওসি হিসাবে মনোনিত হওয়ায় তাকে খুলনা জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে ক্রেস ও সম্মাননা পত্র প্রদান করা হয়েছে।

পাইকগাছায় পাখি শিকার রোধে ওসির সাথে মতবিনিময় ও লিফলেট বিতরণ পাইকগাছা (খুলনা)প্রতিনিধি।। পাইকগাছায় পাখি শিকার রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে থানার ওসি মোঃ জিয়াউর রহমানের সাথে পরিবেশবাদী সংগঠন বনবিবি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে থানায় অনুষ্ঠিত সভা ও লিফলেট বিতরনে উপস্থিত ছিলেন, পরিবেশবাদী সংগঠন বনবিবির সভাপতি সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আব্দুর রহমান, মহানন্দ অধিকারী মিণ্টু, জগদীশ চন্দ্র রায়, মনোহর সানা, সঞ্জীব কুমার রায়, পরিবেশ কর্মি রাম প্রসাধ সানা, প্রশান্ত মন্ডল, ত্রিনাথ বাছাড়, পলাশ রায় ও দিপক কুমার মন্ডল। ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, এলাকার কিছু অসাধু লোক শীতকালে অতিথি পাখি শিকারে তৎপরতা চালায়।

অতিথি পাখি শিকার রোধে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। কেউ পাখি শিকার করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এরপর পরিবেশবাদী সংগঠন বনবিবি’র উদ্যোগে পাইকগাছার পৌর বাজারে লিফলেট বিতারণ করা হয়।

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির গুরুত্ব অপরিসীম। ক্ষেতের পোকামাকড় খেয়ে পাখি কৃষকের উপকার করে। তাই পাখিকে কৃষকের বন্ধু বলা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয় দেশের জীববৈচিত্র, পাখি ও বন্যপ্রাণী সংরক্ষণ নিশ্চিত করার লক্ষ্যে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ৪৯ ধারা প্রদত্ত ক্ষমতাবলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এয়ারগান ব্যবহার বা বহন নিষিদ্ধ করা হয়েছে। পাখি শিকার দন্ডনীয় অপরাধ।

১৯৭৪ সালে বন্যপ্রাণী রক্ষা আইন ও ২০১২ সালে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে দন্ডের বিধান রয়েছে। এতে বলা হয়েছে, পাখি নিধনের সর্বোচ্চ শাস্তি এক বছর জেল, এক লাখ টাকা দন্ড বা উভয় দন্ডে দন্ডিত। একই অপরাধ ফের করলে শাস্তি ও জরিমানা দ্বিগুণের বিধানও রয়েছে। তাই পাখি শিকার রোধে সকলকে সচেতন থাকার জন্য আহবান জানিয়েছে পরিবেশ কর্মীরা

স/অ