ঢাকাবৃহস্পতিবার , ২০ আগস্ট ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় ৩ দিন পর ডুবে যাওয়া দিন মুজুরের মৃতদেহ নদীর চর থেকে উদ্ধার

Mahin Sarker
আগস্ট ২০, ২০২০ ১০:০৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় ৩ দিন পর কপোতাক্ষ নদের চর থেকে দিনমজুর অহেদ আলী দফাদারের মৃতদেহ পাওয়া গেছে। খোজাখুজির এক পর্যায়ে বৃহস্পতিবার সকালে রাড়ুলীর কলমিবুনিয়া চরে নিহতের মৃতদেহ পাওয়া গেলে থানা পুলিশের এসআই অনিষ মন্ডল স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেন।

মঙ্গলবার অহেদ আলী রাড়ুলীতে আমন রোপন করে সন্ধায় অন্যান্যদের সাথে নৌকায় পার হবার সময় কপোতাক্ষ নদে নৌকা ডুবিতে সে নিখোজ হয়। দীর্ঘ সময় ডুবুরি ও এলাকাবাসী বহু খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। সে পুরাইকাঠির মৃতঃ হাতেম দফাদারের ছেলে। নিহতের স্ত্রী সহ এক ছেলে এক মেয়ে রয়েছে।

স/ম