ঢাকামঙ্গলবার , ১৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্যোদিয়ে শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

চমক নিউজ মফস্বল বিভাগ
নভেম্বর ১৬, ২০২১ ৬:৪২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় নানা কর্মসূচীর মধ্যোদিয়ে শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকী পালিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিধ: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি’র পরিচালক শেখ সোহেল উদ্দিন, নৌ-পরিবহন মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু’র রন্তগর্ভা মাতা শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাইকগাছায় নানা কর্মসূচির আয়োজন করা হয়।

পাইকগাছার কয়রার সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র সহযোগিতায় পাইকগাছা উপজেলা আওয়ামীলীগ এবং সকল সহযোগী সংগঠনের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় পাইকগাছা পৌরসভা মাঠে,কোরআন খতম, স্মরণ সভা ও দোয়া মাহফিল উপজেলা আওয়ামীলীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্ব অনুষ্ঠিত হয়।

স্বরণসভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবউদ্দীন ফিরোজ বুলু ও প্রভাষক ময়নুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু এমপি।

বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ শাহদাৎ হোসেন বাচ্চু, জেলা আওয়ামীলীগের সদস্য শেখ আনিসুর রহমান মুক্ত, উপজেলা আওয়ালীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, পাইকগাছা পৌরসভার মেয়র সেলিম জাহাঙ্গীর,প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু, ইকবাল হোসেন খোকন, চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কওসার আলী জোয়ার্দার, কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, শাহজাদা আবু ইলিয়াস, তৃপ্তি রঞ্জন সেন, কাজী জাহাঙ্গীর, আ’লীগ নেতা দাউদ শরীফ, শহিদুল ইসলাম খোকন, এম এম আজিজুল হাকিম, রায়হান পারভেজ রনি, দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা জালাল উদ্দীন, হাফেজ মাওলানা রইসুল ইসলাম জিহাদী, আব্দুল হান্নান ওমর।পাইকগাছা উপজেলার সকল মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুস্থ মানুষের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।

স/অ