পাইকগাছার সোলাদানায় পুলিশের মহড়ায় স্বস্থির নিশ্বাস
পাইকগাছা(খুলনা) প্রতিনিধি: আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন উপলক্ষে পাইকগাছা থানা পুলিশে ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচনের জন্য শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশের এ উদ্যোগ।
শুক্রবার বিকেলে সোলাদনা ইউনিয়নে অসংখ্য নারী পুরুষ রাস্তায় রাস্তায় দাড়িয়ে তাদেরকে স্বাগত জানায়। এ সময় সহকারী পুলিশ সুপার ডি- সার্কেল সাইফুল ইসলাম জনতার উদ্দ্যেশ্যে বক্তব্য রাখেন। তিনি সকলকে আশ্বস্থ করেন ভোটের৷ দিন কেউ কোন প্রকার ভোট নিয়ে অপচেষ্টা করার সুযোগ নিতে পারবে না।
সবাইকে স্বতঃস্ফূর্ত ভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে পছন্দের ব্যক্তিকে ভোট প্রদানের কথা বলেন। তবে বিশৃংখলা সৃষ্টি করলে তা বরদস্থ করা হবে না বলে হুশিয়ার উচ্চারণ করেন।
পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সোলাদানা বাসী। এসময় উপস্থিত ছিলেন ওসি তদন্ত জিয়াউর রহমান, স্বপন রায়,এসআই, এসআই অভিজিৎ এসআই তাকবীর হোসেনসহ একঝাক পুলিশ।
স/এষ্

