পনেরোটি বসন্ত
—অঙ্কুর
তুমি আসবে বলে চলে গিয়েছিলে।
আমি পনেরোটি বসন্ত পার করে দিয়েছি, তুমি আসোনি-।
হয়তো পেয়েছ আমার চেয়ে বড় কোন হৃদাকাশ!
কিন্তু সে আকাশে কি উড়তে পারবে তুমি?
তোমার ডানা দুটো যে ফেলে গিয়েছ আমার মন মন্দিরে।
হে দেবী আমি পূজেছি তোমায় পনেরোটি বসন্ত জুড়ে-
তবে কেনো মিছে মায়ায় জড়ানো কথা দিয়েছিলে।
কি ছিল আমার ভুল, কি ছিল স্বল্পতা?
নাকি যা করে ছিলে তার সবটাই ছিল অভিনয়।
প্রেমিক কখনো চায় না, প্রেমিক দেয়-
তবে যাকে দেবী বলে পুঁজে ছিলাম
হয়তো সে ছিল মরীচিকা, হয়তো গোধূলির মিথ্যে প্রতিচ্ছবি।।।
স/এষ্

