ঢাকামঙ্গলবার , ৩০ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের

admin
নভেম্বর ৩০, ২০২১ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ মানব সেবা ব্লাড ফাউন্ডেশনের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরে ২০০ পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করেছে ‘মানব সেবা ব্লাড ফাউন্ডেশন।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরপুর ১ ও ২ নাম্বারে অসহায়দের মাঝে এ খাবার বিতরণ করা হয়।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য সজিব জানান, আমরা প্রতি মাসে বা দুই মাসে পর পর পথশিশু ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করব। যার ফলে অসহায় মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটে উঠে।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রাসেল ও সাধারণ সম্পাদক সালমান দুরন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান, অর্থ সম্পাদক শেখ সাদিসহ আরও অনেক সদস্য।

সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী শরিফুল ইসলাম সাগর ও হুমায়ুন কবীরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। ব্লাড নিয়ে কাজের পাশাপাশি পথশিশু ও অসহায়দের মাঝে হাঁসি ফুটাতে এমন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সংগঠনটির সদস্যরা।

স/এষ্