নিদারুণ কষ্ট…
মো.আলী আশরাফ খান
নিঃশব্দে তোমার পদচারণায় বিচলিত প্রকৃতি;
মানুষ নামের সংজ্ঞা হতে তুমি এত দ্রুত
দূরে বহু দূরে আসবে চলে ভাবিনি কখনও।
জানি না, ক’জনার হৃদয় ভেঙ্গেছ অবেলায়
সাগরজলে ভাসিয়ে দিয়েছ অজানায়।
আসলে, তোমার দোষ দিয়ে লাভ কি বলো!
নিজের আয়নায় শতরেখা…মলিন বদনে-
বিমর্ষ যখন আমি হারিয়ে ফেলি খেই।
সত্যি-ই, এভাবে জীবন চালনা জীবন নয়,
বুকের ভেতর পাখিটির দাপাদাপি নিদারুণ কষ্ট…
স/এষ্

