রাহুল রাজ: ক্রিকেট পাড়ায় এখন একটাই আলোচনা নড়াইল এক্সেপ্রেস অবসর নিচ্ছে কবে? নিজের চিন্তার জন্য আরো দুমাস সময় চেয়েছেন ম্যাশ। আর এই সময় চাওয়াতেই দেশজুড়ে শুরু হয়েছে নানা যল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে মিশ্র প্রতিক্রীয়া। অনেক প্রশ্ন উঠলেও উত্তর পেতে আরো বেশকয়েক দিন অপেক্ষা করতে হবে।
অনেকের কৌতুহল, একজন কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটার (সেটাও সর্বোচ্চ ক্যাটেগরির) অবসর নেয়ার সাথে সাথে তার মাসিক বেতন বন্ধ হয়ে যায়? সেন্ট্রাল চুক্তিতে থাকা কোন ক্রিকেটার অবসর নিলেও পরবর্তী চুক্তি হালনাগাদের আগ পর্যন্ত বেতন পাবেন, অবসর নিলেন মানেই যে তিনি চুক্তি থেকে বাতিল হয়ে গেলেন সেটা কিন্তু না এইটুকু সম্মান সব দেশেই ক্রিকেটারদের করা হয়। প্রতিটা দেশের বোর্ডের জন্য একই নিয়ম প্রযোজ্য।
কেন্দ্রীয় চুক্তি প্রতিবছর আপডেট করা হয়, যখন কোন প্লেয়ার অবসরে চলে যান তখন তার জায়গায় সাথে সাথেই নতুন কাউকে চুক্তিবদ্ধ করা হয়না, বরং পরের বছর নতুন চুক্তি করার সময় অন্য কাউকে চুক্তিবদ্ধ করা হয়।
মাশরাফির দুমাস সময় চাওয়াতে অনেক হতাশ হয়েছে। তারা আবেগী হয়ে বলছে, মাশরাফি হয়তো ভুল করছেন শেষবেলায় এসে। এই দফায় বিসিবি তাকে যেভাবে বিদায় জানানোর উদ্যোগ নিয়েছিলো পরিস্থিতি বদলে গেলে হয়ত ভবিষ্যতে এমন সুযোগ নাও আসতে পারে।
সবচেয়ে বড় কথা বাংলাদেশের পরের হোম ওয়ানডে সিরিজ আগামী ফেব্রুয়ারি-মার্চ ২০২০ সালে, জিম্বাবুয়ের বিপক্ষে ৩-ম্যাচ ওয়ানডে সিরিজ। এরপর পুরো বছর জুড়ে আর কোন হোম ওয়ানডে সিরিজ নেই।
পরের হোম ওয়ানডে সিরিজ জানুয়ারি ২০২১ সালে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-ম্যাচ ওয়ানডে সিরিজ।
ভক্তদের কৌতুহল, দুই মাস পরে মাশরাফি কি সিদ্ধান্ত নেবে? জিম্বাবুয়ের বিপক্ষে ফেব্রুয়ারি-মার্চ মাসে ওয়ানডে সিরিজ খেলে অবসর নিবেন? এমন হলে সেটা আরো ৭-৮ মাস পরে? যেহেতু ২০২০ সালেই আর হোম ওয়ানডে সিরিজ থাকবেনা ফলে ঘরের মাঠে অবসর নিতে চাইলে কি মাশরাফি জানুয়ারি ২০২১ পর্যন্ত অপেক্ষা করবেন? কিন্তু সে সম্ভবনা নিয়ে প্রশ্ন আছে ভক্তদের।
ডিসেম্বর মাসে বিপিএল হবে। তার আগ পর্যন্ত মাশরাফির ক্রিকেটীয় কার্যক্রম কি হবে? কিছুই না! কারন আন্তর্জাতিক আর ঘরোয়া মিলিয়ে এই সময়ে মাশরাফির জন্য কোন সাদা বলের খেলাই থাকছেনা।
বিসিবি ভালো একটা উদ্যোগ নিয়েছিলো, সম্মানজনক একটা বিদায়ের।
অনেক ক্রিকেট বিশেষজ্ঞ মনে করেন, ভুল সম্ভবত মাশরাফি নিজেই করলেন। সাত-আট মাস পর মাশরাফির ফর্ম যদি আরো খারাপ হয়ে যায়? তখন তার কদরটা এমন না ও থাকতে পারে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন স্পষ্ট কিছু ইঙ্গিত দিয়েছেন।
হতে পারে মাশরাফি আর অধিনায়ক নাও থাকতে পারেন ২০২০ সালে। তখন কিন্তু বিপিএল এবং ডিপিএলে পারফর্ম করেই দলে জায়গা করে নিতে হবে এই দেশ সেরা অধিনায়ককে।
অনেক ভক্তদের অভিযোগ, দুই মাস পরে কি সিদ্ধান্ত নিবেন ম্যাশ? সিদ্ধান্ত তিনি এখনই নিতে পারতেন। বলে দিতে পারতেন ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই অবসর নিবেন।
ম্যাশ কি ২০২১ সাল জুড়েই অধিনায়কত্ব করতে চান? এটা ভক্তরা ভয়ংকর চিন্তা বলে বিবেচনা করেছে। বিসিবি মাশরাফিকে হয়ত সেই সুযোগ দিবেনা। মানুষ যতই বলুক তিনি এমপি, তিনি সরকারি লোক, তাকে কে সরাবে, তার অনেক ক্ষমতা ইত্যাদি ইত্যাদি, বাস্তবতা কিন্তু ভিন্ন, মাশরাফিকে সুন্দরভাবে বিদায় জানিয়ে নতুন অধিনায়কের হাতে দায়িত্ব তুলে দিতে চাইছে বিসিবি।
মাশরাফি কেন অবসর নিচ্ছেন না? ব্যক্তিগত স্পন্সরদের চাপ? যেসব প্রতিষ্ঠানের ব্র্যান্ড এম্বাসেডর তাদের চাপ? স্পন্সর করা প্রতিষ্ঠান বা যেসব প্রতিষ্ঠানের সাথে কোন প্লেয়ারের বিভিন্ন চুক্তি থাকে তারা কখনো চায়না চুক্তির মেয়াদ থাকা অবস্থায় প্লেয়ার অবসরে যাক, এতে তাদের লস।
কারন এসব চুক্তির হিসাব-নিকাশ করা হয় প্লেয়ারকে রানিং প্লেয়ার বিবেচনায়, রিটায়ার্ড প্লেয়ার বিবেচনায় না। ঠিক কারনে শচীন টেন্ডুলকারের অবসর নিতে বেশ সময় লেগেছে, আবার একই কারনে ধোনী, ক্রিস গেইলরা অবসর নিতে গেলেও ভাবতে হয়।
কারন যেটাই হোক তবে মাশরাফি জনপ্রিয়তা হারাচ্ছেন এমনটা দাবি করেছে খোদ মাশারফি ভক্তরা।
বিসিবিকে কিছুটা শক্ত হতে পারে মাশরাফির প্রতি। বিসিবি সুযোগ দিয়েছিলো কিন্তু মাশরাফি যেহেতু সেটা গ্রহণ করেননি। মাশরাফি যদি সামনের বছরের ফেব্রুয়ারি মাসের ভেতর অবসরের ঘোষণা না দেন তাহলে ওই জিম্বাবুয়ে সফর থেকেই সাকিবের কাঁধে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে দিতে হবে বিসিবিকে। মাশরাফি যদি ডিপিএল-বিপিএলের মাধ্যমে পারফর্ম করে দলে আসতে হবে।
অস্ট্রেলিয়ার রিকি পন্টিংকে বোর্ড সরাসরি বলে দিয়েছিলো একটা সিরিজের টাইমলাইন দিয়ে যে ওই সিরিজই শেষ টেস্টে পন্টিং এর জন্য। সেই টেস্টে তিনি সেঞ্চুরি করুক অথবা গোল্ডেন ডাকই মারুক, পরের সিরিজের জন্য তাকে আর বিবেচনা করা হবেনা। বোর্ডের এই কথা জানার পর পন্টিং নিজেই আগেভাগে অবসরের ঘোষণা দিয়ে দিয়েছিলেন।
বিসিবির সূত্র বলছে, মাশরাফি সুযোগ গ্রহণ না করায় বিসিবির বেশ কিছু পরিচালক বেশ চিন্তিত এবং বিব্রত। এখন থেকে মাশরাফির ফিটনেস, বিপিএল-ডিপিএল ফর্ম চুলচেরা বিশ্লেষণ করা হবে, এমনকি তাকে অধিনায়ক রাখা হবে কি না সেটাও আলোচনা করা হবে উপরের মহলে।
মাশরাফির মাঝে থাকা জেদ তাকে এতদূর এনেছে এটা সত্যি, না হলে কবেই হারিয়ে যেতেন তিনি, ঘাড়ের রগটা বাকা করেই ইনজুরিকে জয় করেছেন।
কিন্তু এখন যদি জেদাজেদি করেন অবসর নিয়ে, তাহলে এতো দিনের সব অর্জনে নিজেই পানি ঢেলে দেয়ার মতো ভুল করবেন তিনি এমনটাই জানিয়েছেন তার ভক্তরা।
স/এষ্

