নিঃশব্দ আওয়াজ
ফখরুল ইসলাম খান
কেউ খুব নিকট আসবে বললেই
ঝাপসা অনুভবে অনুভবে দু’চোখ
নীল বিষ আর নীল ছোবলের আতঙ্ক
নতজানু হয়ে ভয়ে কাতর
ভালবাসার স্বর্গীয় উষ্ণতার আহ্বানের মাঝেও বিষাদময়
কেউ খুব নিকট আসবে বললেই
বুকের ভেতর ধুর ধুর শব্দ
চোখেও ভাসে নীলাভ আগুন
শরীরের নীচ থেকে উপরে ওঠা
বিরহের তীব্র জ্বালা
নিস্ক্রিয় প্রেমের শব্দগুলো সক্রিয় হতে চায়না।
কেউ খুব নিকট আসবে বললেই
দম বন্ধ হয়ে ফাঁকা বুক
আরো ফাঁকা হয়ে যায়
ঠিক তখনই মনের ক্যানভাসে কাব্যের ক্রন্দন
ঘুম ঘোরে দেখি নিঃশব্দ আওয়াজ!
স/মা

