ঢাকারবিবার , ৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নামাজ:২ – ইব্রাহিম খলিল

admin
আগস্ট ৬, ২০১৭ ৯:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

স্বপ্ন কিংবা বাস্তবে হোক
যতই থাকুক ওজর,
পাক পবিত্র হয়ে তুমি
নামাজ পড়ো ফজর।

যতোই থাকুক বেচাকেনা
আশ্রাফি আর মোহর,
দোকান খানা বন্ধ করে
নামাজ পড়ো যোহর।

খেলাধুলায় ডাকতে পারে
বান্দা কোন নাছোড়,
খেলতে যাওয়ার আগেই তুমি
নামাজ পড়ো আছর।

সন্ধ্যে হলেই ওজু করো
ধনী কিংবা গরীব,
এক কাতারে যাও দাড়িয়ে
পড়তে নামাজ মাগরীব।

পরকালে যদি করো
জান্নাতের-ই আশা
হাজারটা কাজ ফেলে রেখে
নামাজ পড়ো এশা।

নামাজ হলো পরোকালের
ফিক্সড ডিপোজিট কামাই
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে
মনের পশু থামাই।