ঢাকাশনিবার , ১৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নামহীন

admin
ফেব্রুয়ারি ১৮, ২০১৭ ১১:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

তার সত্যিকারের নামটা লীনার মনে নেই। প্রকাশকের ওখানে বার দুয়েক শুনেছিল। ফেসবুকের ছদ্মনামটাও নয়। আসলে তার এমন কোনও নাম ছিল না, যে নামটা তাকে বাঁচতে দিতে পারে অথবা সে যে নামের জন্য বেঁচে থাকতে পারে।

নিজের একটা গল্পের বই প্রকাশ করতে চায় সে। অথচ বইতে তার নাম বসাতে পারবে না। দেশের মাটিতে নয়, বই প্রকাশের জন্য সে অন্য দেশে এসেছে। অন্য দেশের অচেনা মেয়েটিকে দিদি বলে ডেকে তার সঙ্গে ঘুরে বেরিয়েছে সারা দুপুর বইয়ের দোকানগুলোর পাশের ফুটপাত বেয়ে প্রকাশকের দরজায় দরজায়। সাংবাদিক লীনা মিত্রের সঙ্গে তার আলাপ মাত্র কয়েকদিনের, ফেসবুকেই।

ধরুন যদি নাম রাখি ‘নিহত ব্লগার’ অথবা ‘মুক্তমনা’? ‘দূর মশাই, ওতে কি আর বই বিক্রি হবে? একটা নাম চাই, নাম। যেমনই হোক কিন্তু গোটা একটা আস্ত নাম, টাইটেল শুদ্ধু যেমন হয়।’ সে মনে মনে হাতড়ায় একটা নামের জন্য। তারপর অসহায় দৃষ্টিতে পাশে তাকিয়ে বলে, দিদি একটা ঠিক করে দেবে তাহলে? এর আগের প্রকাশকই বলেছেন, ‘না মশাই, ছদ্মনামেটামে আমরা বই বের করতে পারব না। সে টাকা দিলে বই অনেকেই প্রকাশ করবেন। কিন্তু আপনার নাম না হলেও চলবে হয়ত, আমাকে তো পাঠকের কাছে একটা পরিচিতি দিতে হবে লেখকের। আপনি কে, কেন আমরা ছাপব বলুন? `সে খুব ধীরে ধীরে খানিক অন্যমস্কভাবে মাথা নেড়ে বলেছিল, ঠিক, ছদ্মনাম হলে আপনাদের চলবে না। আবার নাম হলে বুঝছেন তো আমার সরকারি চাকরি, না খেতে পেয়ে মারা যাব আর না হলে গলায় হাত দিয়ে ইঙ্গিতে দেখায় কোপ, বলে, চাপাতি খেয়ে মরে যাব। তবু লিখি, না লিখে পারা যায় না। বুকের ওপর হাত রাখে, বিবেক, বিবেকে লাগে বড়। এইসব লেখা আমার ব্লগে আছে তো, ওরা ঠিক চিনে নেবে আমায়। লীনা দেখেছিল প্রকাশকের চোখের তারায় আতঙ্কের ছায়া।

মাঝেমধ্যেই সে এদেশে আসে। এবারে এসেছিল যেদিন তার দেশের রাজধানী শহরের একটি জনপ্রিয় বেকারিতে জঙ্গি হামলায় অনেকের প্রাণ যায়। এখানে এলে সে এদিক ওদিক বেরিয়ে পড়ে, আজ এ শহর তো কাল আরেক জায়গায়। নিজের দেশে সে মুক্তমনা। তাই অফিসের গাড়ি করে রোজ যায় আর কাজ শেষ হলে বাড়ি ফিরে আসে। বাড়িতে ল্যাপটপের সামনে সে দুনিয়ার মুখোমুখি হয় অন্য নামে, অন্য পরিচয়ে। আর কোথাও বেরোয় না। বেশ কয়েকটা হুমকি পাওয়ার পর থেকে কার্যত গৃহবন্দীই।

স/শা