ঢাকাসোমবার , ২০ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরীতে রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

চমক নিউজ মফস্বল বিভাগ
ডিসেম্বর ২০, ২০২১ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরীতে রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি:  কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক ও জনপদ বিভাগ কর্তৃক অনুমোদিত গাগলা বাজার পূর্ব পাশের ৭২ ফিট আরসিসি ঢালাই রাস্তার কাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয়রা।

সোমবার দুপুরে নাগেশ^রী-ফুলবাড়ী সড়কের গাগলা বাজারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন এবং বাজার ব্রিজে গাছের গুড়ি ফেলে ও রাস্তায় বসে অবরোধ করেন তারা। পরে নাগেশ্বরীতে থানার পুলিশ এসে রাস্তার কাজ সঠিকভাবে হওয়ার আশ^াস দিলে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।

এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আমির হোসেন, স্থানীয় আরিফুল ইসলাম, ফুয়াদ আল রাফি, রেজেয়ান হোসেন, শাহিন আলমসহ অন্যরা।

মানববন্ধনে বক্তারা জানান, সড়ক ও জনপদ বিভাগ হতে ওটিবিএল নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠান রাস্তাটির আরসিসি ঢালাই কাজ শুরু করলে একটি স্বার্থান্বেসী মহল বিভিন্নভাবে বাধার সৃষ্টি করেন। ব্যস্ততম এর সড়কে বর্ষাকালে হাঁটুকাদা ও পানি জমে চলাচলে বিঘœ ঘটে এবং বিভিন্ন সময় দুর্ঘটনার শিকার হয় পথচারী, কোমলমতি শিক্ষার্থীসহ সব বয়সী মানুষের।

তাই রাস্তার কাজ সঠিকভাবে করাসহ জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা এবং ব্রিজের ৩০ গজ পূর্বে ৩ রাস্তার মোড়টি সম্প্রসারণপূর্বক সেখানে একটি গোলচত্বর স্থাপন ও রাস্তার দু’ধারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান তারা।

স/অ