ঢাকারবিবার , ২৬ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জ ও দোহারে উৎসব মূখর পরিবেশে স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন


মার্চ ২৬, ২০১৭ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি:

ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন করা হয়েছে। দিবস টি উপলক্ষ্যে সরকারী,বেসরকারী বাস ভবন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সড়ক ও গুরুত্বপূর্ণ ভবন গুলোতে আলোক সজ্জা ছাড়াও সাজানো হয় জাতীয় পতাকা ও রঙ্গিন পতাকা দিয়ে।
নবাবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে শহীদ বেদী পুস্পপস্তবক অর্পণ করে শহীদের প্রতি শ্রদ্ধা জানান ঢাকা-১ আসনের সাংসদ সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম । এরপর উপজেলা জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
সকালে বর্নাঢ্য শোভা যাত্রা ও র‌্যালী বেরকরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, নবাবগঞ্জ পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, পাইলট স্কুল এন্ড কলেজ, নবাবগঞ্জ প্রেস ক্লাব, বাংলাদেশের ওয়ারর্কার্স পার্টি, বিএনপি, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা শহীদ বেদীতে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদের প্রতি শ্রদ্ধা জানান।
রোববার দুপুরে নবাবগঞ্জ ও দোহারের জয়পাড়া পাইলট স্কুল মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সংর্বধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য দোহার নবাবগঞ্জের নির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবসের অঙ্গিকার হোক দেশ বিরোধী ষড়যন্ত্রকে প্রতিহত করা। অনুষ্ঠানে সালমা ইসলাম এমপি বীর মুক্তিযোদ্ধাদের হাতে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করেন।
উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ সভাপতি মন্ডলির সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান,সাবেক সংসদ সদস্য আবু মোঃ সুবিদ আলী টিপু, খন্দকার হারুনুর রশিদ, ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমান, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, সাবেক এআইজিপি শহীদুল্লাহ খান, নাজমুল হক, আইজিআর খান আব্দুল মান্নান, ইউএনও শাকিল আহমেদ, কেএম আল আমিন, মীর আসালত, গাজী বেলায়েত হোসেন, মুক্তিযোদ্ধা সংগঠক বদিউজ্জামান, আজিজুর রহমান ফুক, জেলা আওয়ামীলীগ নেতা শাওকাত হোসেন শাহিন, পনিরুজ্জামান তরুণ, উপজেলা সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন , ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল সিমু,মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আবু বক্কর সিদ্দিক, যুবলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, হাজী ইব্রাহীম খলিল, সাফিল উদ্দিন, দেওয়ান তুহিনুর রহমান, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস.এম সাইফুল ইসলাম, মোশারফ হোসেন জুয়েল, ব্যারিষ্টার এনায়েত বাতেন রুবেল,আসাদুজ্জামান রনি,
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নী, ওসি মোস্তফা কামাল, শেখ হাবিবুর রহমান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন আহবায়ক হুমায়ন কবির,সদস্য সচিব শরিফ উদ্দিন শরিফ, জুয়েল আহমেদ,জাহাঙ্গীর চোকদার,খলিলুর রহমান, এম,এ মজিদ, একে.এম আবুল হালিম, নারীনেত্রী রেশমী আজাদ, শিল্পী আক্তার,আসমা আক্তার রুমী, বিএনপি নেতা ইফতেখার আল ফারুকি, মো, ওয়াহিদ ,খন্দকার আবুল কালাম, ইয়াসমিন আক্তার, বিলকিস চৌধুরী, রুমা সুলতানা প্রমূখ।

স/জনী