ঢাকাশনিবার , ২৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নবাবগঞ্জে গণহত্যা দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

admin
মার্চ ২৫, ২০১৭ ২:২৫ অপরাহ্ণ
Link Copied!

নবাবগঞ্জ-দোহার প্রতিনিধি:
সারাদেশের ন্যায় ঢাকার নবাবগঞ্জ উপজেলায় গণহত্যা দিবস উপলক্ষ্যে র‌্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে র‌্যালী ও স্বাধীনতা স্তম্ভে শ্রদ্ধা জানায়।
১৯৭১ সালের ২৫ মার্চ পাক বাহিনী কর্তৃক বাঙালী জাতির উপর বর্বর হামলা ও নির্যাতনের প্রতিবাদে দেশে এবারই প্রথম গণহত্যা দিবস উদ্যাপন হচ্ছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ শোক র‌্যালী বের করে। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শওকত হোসেন শাহিন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ, উপজেলা সভাপতি নাসির উদ্দিন ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল সিমু, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন, জেলা পরিষদ সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এস.এম সাইফুল ইসলাম. কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক ইমরান হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি ইকরামুন নবী ইমু, আসাদুজ্জামান রনি ।
এদিকে বেলা ১১টায় উপজেলা প্রশাসন সভা কক্ষে আলোচনা সভার আয়োজন করে। নির্বাহী কর্মকর্তা শাকিল আহমেদের সভাপতিত্বে গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পাকবাহিনীর ঘৃন্যতম গণহত্যার নিন্দা জানিয়ে ২৫ মার্চ শহীদের আত্মার শান্তি কামনা করে দোয়া করেন। এসময় পাক বাহিনীর গণহত্যার বিভিন্ন ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, সহকারী কমিশনার(ভূমি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহনাজ মিথুন মুন্নী, ওসি মোস্তফা কামাল, দোহার নবাবগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, ইউপি চেয়ারম্যানগণ, আওয়ামীলীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

স/জনী