ঢাকারবিবার , ২৮ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নতুন পরিকল্পনা পুলিশকে আরো শক্তিশালী করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

admin
জানুয়ারি ২৮, ২০১৮ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

স্ট্র্যাটেজিক প্লান ২০১৮-২০২০ অব বাংলাদেশ পুলিশের এই নতুন পরিকল্পনা পুলিশবাহিনীকে আরো শক্তিশালী ও দক্ষ করে তুলবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার দুপুর ১২টায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ আয়োজিত ‘কৌশলগত পরিকল্পনা প্রণয়ণ ২০১৮-২০২০’ তে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আইনের প্রয়োগ, সামাজিক শৃঙ্খলা, অপরাধভীতি হ্রাস, জননিরাপত্তা বৃদ্ধিসহ পুলিশ বাহিনীকে আধুনিক সেবাধর্মী হিসেবে গড়ে তুলবে ২ বছর মেয়াদি এই নতুন কৌশলগত পরিকল্পনা প্রনয়ণের।

তিনি আরো বলেন, আমাদের পুলিশের সামর্থ্য কম থাকলেও সফলতা অনেক। এই সাধারণ মানুষসহ সব সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করেছে দেশের এই আইনশৃঙ্খলা বাহিনী।

বাংলাদেশ পুলিশের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ‘২০১৮-২০২০’ তে আইজিপি একেএম শহীদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন।

নতুন পরিকল্পনা প্রণয়নের এই অনুষ্ঠানে পুলিশের বেশ কয়েকজন ঊর্ধ্বতম কর্মকর্তারা নিজেদের নতুন পরিকল্পনা তুলে ধরেন।

স/এষ্