হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের নগরকান্দা উপজেলার এম এন একাডেমী কেন্দ্রে শান্তিপুর্ণ ও নকলমুক্ত পরিবেশে এইচ এস সি পরীক্ষার প্রথম দিনের বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এম এন একাডেমী কেন্দ্রে মোট ৩ টি কলেজের ৮৫৮ জন ছাত্রছাত্রী বাংলা ১ম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করে। কলেজ ৩ টি হচ্ছে সরকারি নগরকান্দা কলেজ,মাধবপুর টেকনিক্যাল এ্যান্ড বিএম কলেজ এবং সৈয়দা সাজেদা চৌধুরী স্কুল এ্যান্ড কলেজ।
ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন সরকারি নগরকান্দা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বিজন কৃষœ মৃধা। নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুল আজিজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন ।
স/জনী

