ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

নগরকান্দার এম এন একাডেমী এখন ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায়

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১১:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের ঐতিহ্যবাহী এম এন একাডেমীকে ক্লোজ সার্কিট ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে। ১৯১৬ সালে প্রতিষ্ঠিত এম এন একাডেমীতে বর্তমানে ২ হাজার ৫ শত ৫০ জন শিক্ষার্থী লেখাপড়া করছে। এম এন একাডেমীর প্রধান শিক্ষকের অফিস কক্ষে বসে বিভিন্ন শ্রেনীকক্ষে পাঠদান পরিস্থিতি , টিচার্স রুমে শিক্ষকদের অবস্থান, মুল গেট , বিজ্ঞানাগার, কম্পিউটার ল্যাব ,সাইকেল গ্যারেজ,মিলনায়তনসহ বিভিন্ন রুমে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হয়েছে।

এম এন একাডেমীর প্রধান শিক্ষক বেলায়েত হোসেন মিয়া বলেন, এম এন একাডেমী পরিচালনা পরিষদের সুযোগ্য সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা আয়মন আকবর চৌধুরী বাবলুর পরিকল্পনা ও পৃষ্ঠপোষকতায় আমাদের বিদ্যালয়টি ক্লোজ সার্কিট ক্যামেরার আওতায় আনা হয়েছে। ফরিদপুর জেলার মধ্যে এম এন একাডেমীই প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যার সম্পূর্ন কার্যক্রম ক্লোজ সার্কিট ক্যামেরায় আওতায়ভুক্ত।

স/ এষ্