ধামরাই (ঢাকা) থেকে মো. মাসুদ সরদার
ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ধামরাইয়ের ডাউটিয়ায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন(বিসিক) শিল্প নগরীর সম্প্রসারণ প্রকল্পের ইন্সপেকশন বাংলোর নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১২মার্চ এ ভবনের উদ্বোধন করেন বিসিকের চেয়ারম্যান মুমতাক হাসান মুহাম্মদ ইফতেখার। এসময় উপস্থিত ছিলেন পরিচালক(উন্নয়ন ও সম্প্রসারণ জীবন কুমার চৌধুরী, ডাকা বিভাগের আঞ্চলিক পরিচালক আহসান হাকিম, উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক এ,কে,এম নওশের ইমজাদসহ শিল্পনগরীর মালিক সমিতির প্রতিনিধি বৃন্দ।
এসময় প্রকল্প পরিচালক বলেন, ধামরাইয়ের ডাউটিয়ায় ডাউটিয়ায় ২০০০ইং হতে ২০০৭সাল মেয়াদে সাড়ে ১৯একর জমিতে গড়ে উঠেছে এ শিল্প নগরী বিসিক। এখানে ১০৩টি বিভিন্ন সাইজের শিল্প প্লটে ৬৬টি শিল্প স্থাপিত হয়েছে। শিল্প নগর ২০১৭সালের ডিসেম্বর মধ্যে আরো প্রায় সাড়ে ১২ একর ভূমিতে সম্প্রসারণ করা হচ্ছে। এতে ৮০টি শিল্প প্লট তৈরী হবে এতে ৬০টি শিল্প বাস্তবায়নের মাধ্যমে ২৫০০জনের কর্মসংস্থান সৃষ্টি হবে।
এর পরে শিল্পনগরীর মালিক সমিতির প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা এডভেন্ট ফার্মা লিমিটেডের সভা কক্ষে অনুষ্ঠিত হয়। এ সসময় সমিতির প্রতিনিধিরা বিসিক শিল্পনগরীর উন্নয়নের জন্য বিভিন্ন দাবী পেশ করেন।
স/ জ

