ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ধরেই নিলাম

admin
সেপ্টেম্বর ২৬, ২০১৭ ১২:৪৩ অপরাহ্ণ
Link Copied!

ধরেই নিলাম
ইব্রাহিম খলিল

ধরেই নিলাম এ দেশ এখন খুব স্বাধীন
সেই খুশিতে নাচছি সবাই তাধিন ধিন।

আমরা এখন উচিৎ কথা বলি কম
কখন যেনো চেপে ধরে বুকের দম।
সাথে পাবে হুতুম পেঁচা,চোখটা গোল
যখন তখন কাড়তে পারে,মুখের বোল।
ব্যাবসা পাতি করি এখন জাপানে
ব্যস্ত সবাই ভাত ছেড়ে আজ চা পানে।

ব্যাবসা পাতি সবই আমার,হচ্ছি তবু চামচা
করের জ্বালায় ধার করে তাই পরছি এখন গামছা।

ভাবছি সবাই শাষক প্রজা ভাই ভাই
আসলে তো শাষক প্রজা মিল নাই।
একটু তো নয় অনেকখানি ঢোকায় হাত
আমগো ভাবে শাষোকেরা কুলির জাত।
সকারি কাজ?যোগ্যতা নেই?তাতে কি?
ট্যাগ লাগানো দলের হলে ভাবনা কি?

জীবন কাটে অভিনয় আর অভাবে
আমার টাকায় মোচ নাড়ে ঐ নবাবে।

কি লাভ হলো স্বাধীন দেশে বাস করে?
দায়িত্ববানেই বসে বসে ত্রাস করে।

( ছড়াটি সম্মানিত নন্দিত কবি Mosleh Uddin Babul সাহেব এর একটি জনপ্রিয় ছড়ার অনুকরণে লেখা)

স/মা